সংবাদ শিরোনাম ::
বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 126
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার দুপুর ২টা ২০ মিনিটে বগিটি লাইনচ্যুত হয়।
খুলনা রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুদেব বড়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসকে টু ডাউন নামের একটি তেলবাহী ট্রেন সৈয়দপুর থেকে খুলনার দিকে আসছিল। পথে ৮১ নম্বর গেট এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটি ঘটনাস্থলে চলে আসবে। এরপর দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বিডিসংবাদ/এএইচএস






















