ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ায় দু’দিনব্যাপী গরু মেলার উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশেন (বিডিএফএ)-এর উদ্যোগে বগুড়ার ঠেঙ্গামারায় শুক্রবার শুরু হয়েছে দু’দিনব্যাপী গরু মেলা।
উত্তরাঞ্চলের ১৬ টি জেলা থেকে প্রায় ২০২ খামারীর গরু নিয়ে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রাগবুল আহসান রিপু। মেলার সমন্বায়ক তৈহিদ পারভেজ বিপ্লব জানান, মেলায় খামারীদের ৪ শতাধিক গরু এসেছে। এ ছাড়া আছে ইন্দোনেশিয়ার বিভিন্ন জাতের মহিষ, গাড়ল ও দুম্বা ।
শুক্রবার বেলা ১২ টায় বিডিএফএ’র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচলক ডা: মো. এমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরির অপেক্ষায় না থেকে ভালো উদ্যোক্তা হতে হবে। তাতে দেশের বেকারত্ব কমবে।
মেলায় সিরাজগঞ্জের গরু খামারী আবু হাসান মাষ্টার বলেন, এটা একটা ভালো উদ্যোগ। তিনি এক জোড়া গরু এনেছেন। দুই গরুর দাম হেঁকেছেন ২০ লাখ টাকা। ১৫ লাখ টাকা হলে বিক্রি করবেন।
মেলায় এসেছে ইন্দোনেশিয়ার নিরিলাবী জাতের মহিষ। সাদা রঙের এই মহিষ ঠাকুরগাঁও থেকে এনেছেন মো: ফজলে এলাহী। সঙ্গে এনেছেন পাখরা জাতের মহিষ। নেপালী খর্বাকৃতি গরুরও দেখা মিলেছে এই মেলায়। যেখানে ১৫ কোটি টাকার গবাদি পশু বিক্রি হবে বলে আশা করছেন আয়োজকরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় দু’দিনব্যাপী গরু মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩