ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ

বগুড়ায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগান নিয়ে বগুড়ায় আজ সকাল ১০টায় পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল থেকে দিন ব্যাপী জেলার মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বগুড়া সদর থানার পালশবাড়ি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সদর পরিবার পরিকল্পনা অফিসার ডা: শামির হোসেন মিশু প্রমুখ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪