ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান

বঙ্গবন্ধুকে ভালোবাসলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো : শিশুদের প্রতি ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরিদপুর, ২৩ মার্চ, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদকে ঘৃণা করতে শিশুদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেল, আমি সত্যিই মন্ত্রমুগ্ধ।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে ভালোবাসলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো : শিশুদের প্রতি ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩