ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

বঙ্গবন্ধু হত্যা পরবর্তী দুই প্রজন্মকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করা হয়েছে : মীর মোস্তাক আহমেদ রবি

  • আপডেট সময় : ১০:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ১৪ মাচর্, ২০২৩ (বাসস) : সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে এতো মিথ্যাচার করা হয়েছে যে, পরবর্তী দুটি প্রজন্মকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ৫২ শতাংশ ভোটার নারী। নারীরা এখন সর্বক্ষেত্রে ভালো করছে। আগামী প্রজন্মকে আরও সুন্দর বাংলাদেশ উপহার দিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি আজ রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)-এ বাংলাদেশের খালেদ মোশাররফ ট্রাস্ট ও ভারতের ইন্দ্রানি বালান ফাউন্ডেশন ‘নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে’ দেশের নারী শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আজ মঙ্গলবার রাজধানীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিংয়ে বিশ^বিদ্যালয়টির ৫০ জন ছাত্রীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে মানবদেহের বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন ধরণের নিরাপত্তা কৌশল শেখানো হয়। কৌশলগুলোর মধ্যে রয়েছে বডি টুলস, বডি কন্ডিশনিং, স্ট্রাইকিং, কিকবক্সিং কম্বিনেশনস। এছাড়া প্রতিদিন সঙ্গে রাখা প্রয়োজন এমন বস্তু এবং নিজের আশপাশ দেখে কী ধরণের প্রস্তুতি নিতে হবে সেগুলো সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
সাবেক সংসদ সদস্য ও খালেদ মোশাররফ ট্রাস্টের চেয়ারম্যান মাহজাবিন খালেদের সঞ্চালনায় সনদ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এখিম ট্রস্টার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, মেজর জেনারেল তাওহীদ রহমান, জিবিআই সভাপতি,বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার এসপি (অভ্যন্তরীণ বিষয়ক) মাহফুজা লিজা, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, পর্বতারোহী নিশাত মজুমদার, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম।
অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত এখিম ট্রস্টার বলেন,“পশ্চিমা দেশগুলিতে, আমাদের এখনও একটি ঐতিহ্যগত পারিবারিক প্রথা চালু আছে। এখন জার্মানিতে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ও একজন নারী উন্নয়নমন্ত্রী রয়েছেন। দুই সাপ্তাহ আগে আমরা নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য একটি নতুন ধারণা নারী পররাষ্ট্রনীতি এবং নারী উন্নয়ন নীতি তৈরি করেছি আমরা নিশ্চিত করতে চাই যে সেখানকার সমস্ত মহিলা নিরাপদ।
সাবেক সংসদ সদস্য মাহজাবীন খালেদ জানান, প্রথম পর্যায়ে যাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের মধ্য থেকে বাঁচাই করে কয়েকজনকে ভারতে উন্নত প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা আছে। যাতে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও একই প্রশিক্ষণ দিতে পারেন। আমরা আমাদের কাজকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু হত্যা পরবর্তী দুই প্রজন্মকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করা হয়েছে : মীর মোস্তাক আহমেদ রবি

আপডেট সময় : ১০:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩