ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বরগুনার আন্দারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

  • আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া সংলগ্ন আন্দারমানিক নদীর তীরে বুধবার সকালে একটি বিশাল মৃত তিমি ভেসে এসেছে। স্থানীয়রা সকাল সাতটার দিকে তিমিটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধার করেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট। এর ওজন পাঁচ থেকে ছয় টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গোপসাগর থেকে ভেসে এটি আন্দারমানিক নদীর মোহনায় চলে আসে। তিমিটির শরীরে ইতিমধ্যে পচন ধরেছে এবং স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগেই এর মৃত্যু হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে নিশানবাড়িয়া এলাকায় নিয়ে মাটিচাপা দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হবে। উপকূলীয় নদীতে এমন বিশাল আকৃতির তিমি ভেসে আসায় সকাল থেকেই নদীর তীরে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

বরগুনার আন্দারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬