ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

বর্তমান সরকার দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে: স্পিকার

  • আপডেট সময় : ০৮:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে। তার সাথে আজ কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কানাডার সংসদীয় প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
কানাডিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিদের সমন্বয়ে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে মর্মে হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারকে অবহিত করলে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে। এসময় স্পিকার বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সরকারের সাথে আলোচনা করা হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্তমান সরকার দেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে: স্পিকার

আপডেট সময় : ০৮:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩