ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদার অপসারণ দাবি

  • আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কবিতার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানসহ নানা অভিযোগ এনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার অপসারণ চেয়েছেন বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নূরুন নবী ভোলা।

বুধবার (২৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় পাঠাগারের সাধারণ পাঠকরাও নূরুল হুদার অপসারণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নূরুন নবী ভোলা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও চেতনাবিরোধী এবং বিএনপি-জায়ামাতের আশীর্বাদপুষ্ট, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক সাব্যস্তকারী সুবিধাবাদী মুহম্মদ নূরুল হুদার মতো ব্যক্তি বাংলা একাডেমির মহাপরিচালক পদে থাকা জাতির জন্য লজ্জাজনক। এটা বাংলাদেশের সুস্থ শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের জন্য একটি অশনি সংকেত।’

তিনি বলেন, ‘নূরুল হুদা কার পক্ষে লিখলেন, কার বিপক্ষে লিখলেন সেটা বিষয় না। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে লিখেছেন। সারা বিশ্ব জানে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ তিনি লিখেছেন, মেজর জিয়া স্বাধীনতার ঘোষক।’

কবি মুহম্মদ নূরুল হুদা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন মন্তব্য করে ভোলা বলেন, ‘তিনি গিরগিটির মতো রঙ বদলান। আওয়ামী লীগের সময় আওয়ামী, বিএনপির সময় বিএনপি।’

বাংলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, ‘বাংলা একাডেমিতে চাকরির ক্ষেত্রে পদোন্নতি, বই বের করাসহ বিভিন্ন বিষয়ে তিনি নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত।’

সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে নূরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন করেন তারা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদার অপসারণ দাবি

আপডেট সময় : ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪