ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

বাসস’র ডিসিআর সাজ্জাদ হোসেনের মা আমেনা খাতুনের ইন্তেকাল

  • আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার (ডিসিআর) মো. সাজ্জাদ হোসেনের মা আমেনা খাতুন আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলু মিয়ার সহধর্মিনী আমেনা খাতুন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দুই সন্তান নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ মাগরিব গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল উত্তর পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মো. সাজ্জাদ হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি। মরহুমার নাতি মেহেদী হাসান বাবু দৈনিক বিজনেস বাংলাদেশ ও বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক।
সাজ্জাদ হোসেনের মায়ের মৃত্যুতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, ডিআরইউ’র সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান (শাহীন), মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম’র সভাপতি জিহাদুর রহমান জিহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসস’র ডিসিআর সাজ্জাদ হোসেনের মা আমেনা খাতুনের ইন্তেকাল

আপডেট সময় : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩