ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ

  • আপডেট সময় : ১০:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির ভাংচুর, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের পৌর টাউন হল এবং জেলা পরিষদের সামনে আলাদাভাবে এই সমাবেশ করা হয়।সেখান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচির দিনক্ষণ ঠিক করা হয়েছে।
শুরুতে পৌর টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
সেখানে সভাপতির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত ভাংচুর, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মধ্য দিয়ে দেশের ক্ষতি করতে চায়। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ সজাগ থাকবে।
প্রতিবাদ সমাবেশ এবং মিছিলে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ

আপডেট সময় : ১০:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩