বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 3
দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বর্তমানে আওয়ামী লীগের নামে যেকোনো রাজনৈতিক কার্যক্রম বা মিছিল-সমাবেশ নিষিদ্ধ এবং বেআইনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা নৃশংসতা ও সহিংসতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে গোপালগঞ্জে ঘটা সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করে তিনি বলেন, এগুলো ফৌজদারি অপরাধ। অপরাধীদের এর দায়ভার বহন করতে হবে এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলের ছবিতে শনাক্ত হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে।’। ফৌজদারি অপরাধের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে।’। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না। গোপালগঞ্জে যাদের ছবি দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান জাহেদ উর রহমান।
পুলিশের ভূমিকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের আইনি অধিকার থাকলেও অতীতে অতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ ছিল, সরকার সেই বিতর্ক থেকে বেরিয়ে আসতে চায়। পুলিশ এখন থেকে আনুপাতিক হারে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আওয়ামী লীগের সাথে অনেক মানুষ যুক্ত ছিল, যা স্বাভাবিক। কিন্তু সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মচারী তাদের সঙ্গে জড়িত থাকলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকার এই বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখছে। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো।
পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তারা সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে। তবে সরকারের নিজস্ব গোয়েন্দা ও তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে। রাষ্ট্র ও সরকারকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের রয়েছে। এই ঘটনা যেখানেই ঘটুক না কেন, এটা সরকারকে চাপে ফেলে।

























