ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ১১:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার অনুমোদিত সীমান্ত পারাপার ব্যবস্থার আওতায় বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনে আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি উপকারভোগীদের কাছে আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবে।

তবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) নীতিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল।

এ ছাড়া, যেখানে বিদ্যুৎ ক্রয় লেনদেনের ক্ষেত্রে শুল্ক আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়া অনুসরণ করে অর্থ পরিশোধ করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১১:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫