সংবাদ শিরোনাম ::
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ
- আপডেট সময় : ০৬:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
- / 249
বিডিসংবাদ ডেস্কঃ আজ রবিবার ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ।
এবারি প্রথম আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুটিই করা হয়েছিল বাংলায়।
এ সময় আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করেন লাখ লাখ মুসল্লি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন মুসল্লিরা।
আজ রবিবার ৩৫ মিনিটের এই মোনাজাত সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয় এই আখেরি মোনাজাত চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
এই মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জোবায়ের।
ফজরের নামাজের পর থেকে প্রস্তুতিমূলক বয়ান করেন মাওলানা আনিসুর রহমান। এতে হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।
নানা শ্রেনী পেশার মানুষ যে যেখানেই অবস্থান করেছিল এই আখেরী মোনাজাতে অংশ নিয়েছিল।























