ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাতে হবে : সালাম

  • আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 75
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, ‘নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চালাতে হবে।’

তিনি বলেছেন, ‘আগামীকাল ( বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চালাতে হবে। আগামী ২৩ তারিখ অনুষ্ঠিতব্য জনসভা সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আজ বুধবার ২১ জানুয়ারি রাজধানী বনানীর ঢাকা ১৭ আসন বিএনপি’র প্রধান কার্যালয় আগামী ২৩ তারিখ জনসভা সফল করতে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ২৩ জানুয়ারী জনসমাবেশ কোথায় হবে তা যথাসময়ে জানানো হবে। সবাইকে ব্যক্তি পর্যায়ে গিয়ে মানুষকে জানাতে হবে এবং জনসভায় উপস্থিত থাকতে উৎসাহিত করতে হবে। জনসভায় যখন নেতারা বক্তব্য দেবেন তখন আমরা সবাই নীরবে মনোযোগ দিয়ে শুনবো। কেউ কোনো কথা বলবে না।

ভোটারদের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, একটা কথা মনে রাখবেন ঘুষ খেয়ে কেউ ভোট দেয় না, দেবেও না। কেউ যদি আপনাদের ঘুষ দেয়। নিবেন ,নিয়ে আমাদেরকে জানাবেন। আর না হলে সেনাবাহিনীকে জানাবেন। এদেরকে আইনের হাতে তুলে দেয়া আমাদের দায়িত্ব। এসব অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

বক্তব্যের শেষে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন,’ দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাতে হবে : সালাম

আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬