ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / 140
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারতের ‘কাটা ঘায়ে নূনের ছিটা’ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর টুইটারে ভারতীয়দের সাথে নিষ্ঠুর রসিকতা করলেন তিনি।
শাহবাজ শরিফ লিখেন, ‘তাহলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০।’
পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা সম্বলিত সেই টুইটের মানে খুঁজতে বেশি সময় লাগেনি ক্রিকেট বিশ্লেষকদের। ভারতকে ১০ উইকেটে হারানোর বিষয়টিই ইঙ্গিত দিয়েছেন শাহবাজ।
মূলত, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ১৫২ রানের লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সেই হারের ফলে সুপার টুয়েলভ বাঁধা টপকাতে পারেনি ভারত।
এদিকে গতকাল আরো একবার ১০ উইকেটে হেরেছে ভারত। ১৬৮ রান করেও হেলস-বাটলারের অবিচ্ছিন্ন ১৭০ রানের উদ্বোধনী জুটিতে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় ভারতের। কোনো উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা।
ভারতকে ১০ উইকেটে হারানো এই দুটি ম্যাচকেই একসাথে এনে ভারতের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছেন শাহবাজ।
বিডিসংবাদ/এএইচএস


























