ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

ভিটামিন-এ’ ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা।
কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক রওনক বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল ও সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান।
কর্মশালায় জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ৪৫৯২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে, ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ২১৭৮টি টিকাদান কেন্দ্রে আগামী ১২ ডিসেম্বর একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশুই যাতে সরকারের এ সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য জেলার ১টি পৌরসভাসহ ৮৮টি ইউনিয়ন ও ২৬৭টি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়ে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিটামিন-এ’ ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩