ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

বহু হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে শক্তিশালী জোড়া ভূমিকম্প

  • আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 36
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর উৎপত্তিস্থল ছিল দেশটির ক্যারিবীয় উপকূলের মরন অঞ্চলের পশ্চিমে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) পশ্চিমে অবস্থিত। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ২২ কিলোমিটার (১৪ মাইল)।

ভেনিজুয়েলার কারাকাসে ভূমিকম্পের পর ধসে পড়া ভবন। ছবি: এপি

প্রথম ঝাঁকুনির ঠিক এক মিনিট পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরন অঞ্চল থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে।

ইউএসজিএস ধারণা করছে এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। তবে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি।

Earthquake-twin-earthquake-Venezuela-AP-News-Bangla-Tribune-BT-2
ভেনিজুয়েলার কারাকাসে ভূমিকম্পের পর ধসে পড়া ভবনে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এপি

এদিকে, দেশে আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, মাইকেটিয়ার সিমন ব

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বহু হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে শক্তিশালী জোড়া ভূমিকম্প

আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬