ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ভোলার দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীর ভোট বর্জন

  • আপডেট সময় : ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: এজেন্টদের বের করে দেওয়া, হুমকি-ধামকি ও নিরাপত্তার অভাবসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক মেম্বর প্রার্থী।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

সৈয়দপুর চার নম্বর ওয়ার্ডে মেম্বর প্রার্থী ইয়ারুল হকের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রার্থীর ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল হক।
তিনি বলেন, মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ইয়ারুল হক।

ভোটগ্রহণ শুরুর পর ১০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু এর পরেই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন কেন্দ্রে ঢুকে জোর করে কেন্দ্রের দায়িত্বরত এজেন্টদের বের করে দেন।

বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বরতদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই দলের কর্মী সমর্থক ও এজেন্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন বর্জন করা হয়েছে। এসময় সংবাদ সম্মেলনে তিনি পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
মেম্বার এজেন্ট বকুল, হোসনে আরা, তাসনুর বলেন, চার নম্বর হোসাইনিয়া এতিমখানা কেন্দ্রের প্রতিপক্ষের লোকজন তাদের বের করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীর ভোট বর্জন

আপডেট সময় : ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭