ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মরমী

  • আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 414

কবি নাশিদা খান চৌধুরী।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশিদা খান চৌধুরী

“একটুকো ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি”…
.
স্মারকচিহ্ন রেখে যাওয়া গভীরতায় মোহিতা অাচ্ছন্ন !
সে অার্দ্রতায় জোছনাকুমারী জেগেছে,
মাঝ পুকুরে পদ্মফুল বিকশিত তার আলোক সিক্ততায় !
.
তন্দ্রাচ্ছন্ন ছিল দিশেহারা –
হঠাৎ সরল প্রাণে তারা হয়ে জ্বলে ওঠে জোনাক আঁখি !
সৌরভ রাত ফুরিয়ে এলে মৌনী এলিয়ে পড়ে ।
এমন সময় লোভী হয়ে ওঠে হাসি, বিস্তারে
চোখে ফোটে
গালে ফোটে
নাক
ঠোঁট
ত্বক … সমস্তে সমস্তে …
.
বিন্দু বিন্দু করে ফোটে তার প্রমোদ ভেলা,
ফোটে চন্দ্রকেশ,
তার আলোকসজ্জা,
বিহ্বল স্রোতে গা ভাসিয়ে হারিয়ে নেয় স্বেচ্ছায় !
এটুকু সময় তার আজন্মের বাসনা !
এটুকু হাসিই তার ভূবন ভোলানো তৃষা !
.
ঠিক সে সময়টা সে ক্ষণজন্মার আশীষ চায় ঈশ্বরের কাছে,
যেন ভাসতে ভাসতে পানসী হয়ে চলে যায় সমুদ্র ধরে ।
.
রঙের রস ছেড়ে ভেসে ওঠে ক্ষণিকের ছবি,
ভেসে ওঠে যত্নে ;
ধীর পায়ে উঠে আসে পদ্মফুল,
যেন চাঁদ উঠে এলো জল ছেড়ে পরিতৃপ্তা !
.
শত জন্মের নিমগ্ন আজ অঙ্কুরিতা
সহজিয়ায় প্রস্ফুটিত একাকিত্বে কি সমুদ্রজনে,
যুগ যুগ প্রার্থনায়, জ্ঞানে-ধ্যানে
নিভৃতা চিনে নিয়েছে তার পথ
একাগ্রতায়
অারাধ্য সেই ভালবাসায় …
.
“তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী”…

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরমী

আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭

নাশিদা খান চৌধুরী

“একটুকো ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি”…
.
স্মারকচিহ্ন রেখে যাওয়া গভীরতায় মোহিতা অাচ্ছন্ন !
সে অার্দ্রতায় জোছনাকুমারী জেগেছে,
মাঝ পুকুরে পদ্মফুল বিকশিত তার আলোক সিক্ততায় !
.
তন্দ্রাচ্ছন্ন ছিল দিশেহারা –
হঠাৎ সরল প্রাণে তারা হয়ে জ্বলে ওঠে জোনাক আঁখি !
সৌরভ রাত ফুরিয়ে এলে মৌনী এলিয়ে পড়ে ।
এমন সময় লোভী হয়ে ওঠে হাসি, বিস্তারে
চোখে ফোটে
গালে ফোটে
নাক
ঠোঁট
ত্বক … সমস্তে সমস্তে …
.
বিন্দু বিন্দু করে ফোটে তার প্রমোদ ভেলা,
ফোটে চন্দ্রকেশ,
তার আলোকসজ্জা,
বিহ্বল স্রোতে গা ভাসিয়ে হারিয়ে নেয় স্বেচ্ছায় !
এটুকু সময় তার আজন্মের বাসনা !
এটুকু হাসিই তার ভূবন ভোলানো তৃষা !
.
ঠিক সে সময়টা সে ক্ষণজন্মার আশীষ চায় ঈশ্বরের কাছে,
যেন ভাসতে ভাসতে পানসী হয়ে চলে যায় সমুদ্র ধরে ।
.
রঙের রস ছেড়ে ভেসে ওঠে ক্ষণিকের ছবি,
ভেসে ওঠে যত্নে ;
ধীর পায়ে উঠে আসে পদ্মফুল,
যেন চাঁদ উঠে এলো জল ছেড়ে পরিতৃপ্তা !
.
শত জন্মের নিমগ্ন আজ অঙ্কুরিতা
সহজিয়ায় প্রস্ফুটিত একাকিত্বে কি সমুদ্রজনে,
যুগ যুগ প্রার্থনায়, জ্ঞানে-ধ্যানে
নিভৃতা চিনে নিয়েছে তার পথ
একাগ্রতায়
অারাধ্য সেই ভালবাসায় …
.
“তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী”…