ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মাঘের শেষ দিনে কমতে পারে তাপমাত্রা

  • আপডেট সময় : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাঘ মাসের শেষ দিন। কাগজে-কলমে আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের প্রথম দিন, শেষ হচ্ছে শীত মৌসুম। তবে আবহাওয়া অধিদফতর বলছে, সোমবার থেকে সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা আবারো কমতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং বিহার-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য মতে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫২ মিনিটে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঘের শেষ দিনে কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩