ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

মাদক মামলায় এএসআই মাহবুবুলসহ ৩ জন রিমান্ডে

  • আপডেট সময় : ০৬:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে (মাদক মামলায়) গ্রেফতারকৃত পল্লবী থানার এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন- মো: রুবেল ও মো: সোহেল রানা।

বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো: আনোয়ার হোসেন। আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তাদের জামিন নামঞ্জুর করে দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারী খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেয়। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেয়ার ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এরপর এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একইসাথে এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় বাদি হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক মামলায় এএসআই মাহবুবুলসহ ৩ জন রিমান্ডে

আপডেট সময় : ০৬:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২