ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

মাধবপুরে চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় আটককৃত ৯ ডাকাত কারাগারে

  • আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ৯ ডাকাতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির সময় ব্যবহৃত সামগ্রীসহ স্বপন মিয়া (২১), শাব্বাশ মিয়া (২০), মো. রমজান (৩২), রুবেল মিয়া (২৫), শামিম হোসেন ইমরান (২১) ও কামাল মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়।
এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮)ও তার দুই সহযোগী একই গ্রামের নাজমুল হক (৩১) এবং হৃদয় মিয়াকে (২৮) ৮টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে র‌্যাব-৯।
গত ১২ ডিসেম্বর রাতে সুরমা চা বাগানের মঈন টিলার তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে পাকা রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছিল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫/১৬ জনের ডাকাত দলের সক্রিয় সদস্যরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাধবপুরে চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় আটককৃত ৯ ডাকাত কারাগারে

আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩