ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : ১১:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার জন্য বাংলাদেশ এবং জাতিসংঘ মানবাধিকার (ইউএনএইচআর) অফিস এদেশে একটি মিশন খোলার লক্ষ্যে এই সপ্তাহে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

জেনেভা থেকে আজ জাতিসংঘের মানবাধিকার অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত আগস্ট থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের মানবাধিকার অফিসের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, একই সাথে মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে এবং গণ-বিক্ষোভের ওপর মারাত্মক দমন-পীড়নের বিষয়ে একটি ব্যাপক তথ্য-অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করার জন্য অফিসটি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজ করছে।’

ফলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশটির মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যা এই পরিবর্তনের ভিত্তিপ্রস্তর।’

তুর্ককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এটি আমার অফিসকে আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালভাবে সহায়তা করতে সক্ষম করবে, পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলো এগিয়ে নিচ্ছে সেগুলোতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্যের সাথে সরাসরি মাঠ পর্যায়ে জড়িত হতে সক্ষম করবে।’

এতে বলা হয়েছে, নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ১১:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫