ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

মুক্তিযোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন : খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা তাঁদের অবদানের কারণে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নিয়ামতপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ইয়াদ আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা জীবনবাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করে জাতিকে লাল সবুজ পতাকা দিতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সম্মান দিয়েছেন। মৃত্যুর পরও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র সম্মান প্রদর্শন করছে।
তিনি আরো বলেন, ‘প্রতি বছর জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ মৃত্যুবরণ করছেন। আর ১০/১২ বছর পর হয়তো জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাওয়া যাবে না। দেশের জন্য যুদ্ধ করার সৌভাগ্য সবার হয়না।’
এসময় নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি রুপম দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবাস চন্দ্র সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিযোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন : খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩