ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা শহরের ইদ্রাকপুরের একটি আবাসিক ভবনের পাঁচতলায় বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৬ টার দিকে বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করা না হলেও অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম বলেন, ধারণা করছি ইলেক্ট্রিক ডিভাইস ল্যাপটপ বা মোবাইল বিস্ফোরণে এই ঘটে থাকতে পারে।
অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২), রোজিনা বেগম (৩৫) তারা স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ(৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। রাসেল
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়ানস্টপ সার্ভিসে প্রোগ্রাম অফিসার হিসেবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত। চাকরিজনিত কারণে তারা এখানে ভাড়া থাকতেন৷
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহিসন জানান, তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা জানান, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে দগ্ধ রিজভি আহমেদ রাসেল ও রোজিনা বেগম এবং মা সাহিদা খাতুনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৪

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩