ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মুল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে : অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে। সরকারিভাবে সাধারণ মূল্যস্ফীতি প্রায় এক শতাংশ কমেছে । সামগ্রিকভাবে আমরা মুল্যস্ফীতিকে স্থিতিশীল অবস্থানে রাখতে সক্ষম হয়েছি। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিরি ৭ম সভা শেষে সাংবাদিকদের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন । সভায় সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

‘বাজারে জিনিসপত্রের অনেক দাম’-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। পেঁয়াজ ও আলুর ওপর শুল্ক কমিয়েছি, ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোন অভাব হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষিতে সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, আপনারা স্বস্তি পাবেন।’

‘বাজারে কতো দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে’- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্বস্তি পাবেন। আপনারা ধৈর্যহারা হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক জটিল। মনে করা ঠিক হবে না, মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়ে গেছে। এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর (বিষয়) আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন থেকে বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার রয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন দাবি করেন , ‘চাঁদাবাজি কমেনি তা নয়, চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়াটা এ মুহূর্তে যে কমেছে, তা বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ও রয়েছে।’

ডিমের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিমের দাম কমেছে আজ। শহর ও গ্রামে উভয় ক্ষেত্রেই সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুল্যস্ফীতির হার গত মাসে কমেছে বলে জানান অর্থ উপদেষ্টা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪