ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

মোদি দারুণ লোক, দুর্দান্ত কাজ করছেন: ট্রাম্প

  • আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোদি দুর্দান্ত কাজ করছেন এবং ভারতের আমার চেয়ে কখনো উত্তম বন্ধু ছিল না। এসময় তিনি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বা বারাক ওবামার চেয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি মনে করি আমার সম্পর্ক…আপনার প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞেস করতে হবে।

ভারতের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ার পেছনে নিজের কৃতিত্ব দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে ভারতের সঙ্গে তার সম্পর্ক চমৎকার ছিল।

আবার প্রেসিডেন্ট পদে লড়বেন কিনা-এমন প্রশ্নের জবাবে সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সবাই চায় আমি প্রতিদ্বন্দ্বিতা করি, আমি নির্বাচনে এগিয়ে আছি… আমি খুব অদূর ভবিষ্যতে একটি সিদ্ধান্ত নেব।

সাক্ষাৎকারে ট্রাম্প ভারতীয় সম্প্রদায়ের কাছ থেকে তার বিপুল সমর্থন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার সম্পর্কের কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ভারত এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। আমরা বন্ধু ছিলাম। আমি মনে করি তিনি একজন চমৎকার লোক এবং দুর্দান্ত কাজ করছেন। এসময় ট্রাম্প জানান, তিনি মোদিকে অনেকদিন ধরে চিনেন।

ইত্তেফাক/এসআর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদি দারুণ লোক, দুর্দান্ত কাজ করছেন: ট্রাম্প

আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২