ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী

যশোরের কেশবপুরে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী। পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুজ্জামান।
এলাকাবাসী জানায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নেমে ডুবে যায়। তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মুহুর্তেই বিষাদে পরিণত হয়েছে।
তবিবুর রহমানের ছোট ছেলে সাগর হোসেন বলেন, তার বড়ভাই সোহাগ হোসেনের বিয়ে শুক্রবার। বিয়ে উপলক্ষে বেড়াতে এসে দুই বোনের ছেলে ও মেয়ে পানিতে ডুবে মারা যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরের কেশবপুরে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪