যশোরে ৯ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
- আপডেট সময় : ১০:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / 192
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
যশোরের শার্শায় নয় পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ কাওসার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণের বারের ওজন এক কেজি ৫১ গ্রাম।
কাওসার শার্শা উপজেলার দাদখালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গতকাল রাত সাড়ে ৮টার দিকে শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে। এ সময় তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা নয় পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম। স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস


























