ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের ২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন প্রধানমন্ত্রী ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ল তেলের দাম লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সামরিক বাহিনী সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে বিরল খনিজ উত্তোলনের পরীক্ষা চালাবে জাপান

যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শুক্রবার উত্তরাঞ্চলে তার নতুন কার্যালয়ের উদ্বোধন করতে যাচ্ছেন। ইংল্যান্ডে লন্ডনকেন্দ্রিক ক্ষমতার দীর্ঘদিনের কেন্দ্রীকরণ কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যানচেস্টারে ‘নাম্বার ১০ নর্থ’ নামের এই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে বার্নহাম আবারও তার প্রতিশ্রুতিগুলো সবার সামনে তুলে ধরেন। সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন তিনি।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৪০ বছরে ক্ষমতা ও সম্পদ কেন্দ্রের দিকে টেনে নেওয়া হয়েছে। এতে অনেক জনগোষ্ঠী নিজেদের অবহেলিত মনে করেছে।’

বার্নহ্যাম বলেন, ‘নাম্বার ১০ নর্থ সেই পরিস্থিতি বদলে দেবে।’ তিনি জানান, স্থানীয় পর্যায়ের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, যাতে তারা তারা নিজেরাই পরিবর্তন আনতে পারে।

সপ্তাহে অন্তত একদিন এ কার্যালয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বার্নহ্যামের। তার দপ্তর এটিকে ‘প্রবৃদ্ধি সিচুয়েশন রুম’ হিসেবে বর্ণনা করেছে।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যামের দাবি, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের জাতীয় গড়ের চেয়ে ভালো করা ম্যানচেস্টার সিটি অঞ্চলটি দেশের অনান্য অংশগুলোর জন্য অনুকরণীয় মডেল।

তবে বিকেন্দ্রীকরণ বিষয়ক বিশেষজ্ঞরা এ পরিকল্পা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। তাদের মতে, ‘নাম্বার ১০ নর্থ’ প্রতিষ্ঠা প্রযুক্তিগতভাবে বিকেন্দ্রীকরণই নয়।

শিক্ষাবিদ ও নীতি পরামর্শক অ্যালান ট্রেঞ্চ এএফপিকে বলেন, ‘এটিকে মূলত ‘ডি-কনসেন্ট্রেশন’ বলা হয়। অত্যন্ত কেন্দ্রীয় রাষ্ট্রগুলোতেও এমন ব্যবস্থা থাকে। এটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়।’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ যা হতে পারে, তা হলো সরকারি চাকরি এবং সংশ্লিষ্ট কর্মীদের জীবন ও জীবিকার স্থানান্তর।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬