ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান

  • আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার মোংলা অডিটোরিয়ামে ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় ভূমিকা শীর্ষক’ জনসচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানার এসআই মিরাজ হোসেন এবং উপজেলা সমবায় অফিসার মো. জোবায়ের হোসেন।

কর্মশালায় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও সফল সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বেকার যুবক-যুবতীরা কর্মে নিয়োজিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। তিনি যুব সমাজকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান

আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬