ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

রাইস মিলের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

এ ঘটনায় নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৮), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) এবং নূর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)। তারা সবাই রাইস মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের স্বয়ংক্রিয় রাইস মিলের চাল ভর্তি বয়লারটি হঠাৎ করে ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় বয়লারের নিচে শ্রমিকরা কাজ করছিলেন। বয়লার পড়ার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন।

শ্রমিকরা জানান, বয়লারটির চাল ধারণ ক্ষমতা ছিল এক হাজার মণ। স্টিলের তৈরি এ ধরনের বয়লার মাটি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতায় স্থাপন করা হয়। ২৪ ঘণ্টাই কাজ চলে এ মিলে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে গোপালপুর পৌর শহরের ডুবাইলে এক হাজার মন ধারণ ক্ষমতাসম্পন্ন একতা চালের মিলের বয়লারটি ভেঙে পড়ে। এতে সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা বয়লারের নিচে চাপা পড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আগামীকাল তাদের লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাইস মিলের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২