ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

রাঙ্গামাটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী শিল্পীদের সংবর্ধনা

  • আপডেট সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে গতরাতে জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাত ৮ টায় জেলা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে ও শিখা ত্রিপুরার সঞ্চলনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাক্তন পরিচালক ও লেখক সুগত চাকমা, রাঙ্গামাটির প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুনীল কান্তিদে, শিল্পী তৃপ্তি তালুকদার, শিল্পী জয়শ্রী রায়, শিল্পী প্রাক্তন শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসাসহ অন্যান্য প্রবীণ গুনী শিল্পীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অন্যান্য সংবর্ধিত অতিথিরা হলেন, হুমায়ুন কবির, জীবন রোয়াজা, রূপায়ন দেওয়ান রাঙ্গা, ফনিন্দ্র লাল ত্রিপুরা, মনোজ বাহাদুর গুর্খা, মুজিবুল হক বুলবুল, মালতী চৌধুরী, নিরূপা দেওয়ান, আরফান আলী, রনজিত দেওয়ান, কনিকা বড়–য়া, সাহানা দেওয়ান।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গামাটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণী শিল্পীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩