ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

রাজধানীতে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে আহত ১০

  • আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিমানবন্দর সড়কে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে গাজীপুর থেকে আজিমপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় উল্টে যায় বাসটি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও অপর বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এছাড়া কেউ গুরুতর আঘাত পেয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য নেই। বাসটি সড়কে পড়ে আছে। আমরা সেটি সরিয়ে দিতে জন্য কাজ করছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে গতির পাল্লা দিতে গিয়ে বাস উল্টে আহত ১০

আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২