সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪০
- আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / 202
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫১৮ পিস ইয়াবা, ১২১ গ্রাম হেরোইন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশেরর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৯ আগস্ট ২০২২) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৩০ আগস্ট ২০২২) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
বিডিসংবাদ/এএইচএস


























