ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট সময় : ১১:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মো. সাইদুল আলম (৫৫), মো. বুলবুল আহমেদ (১৬) ও মো. মাসুদ (৪০)।
নিহত সাইদুল আলম শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিকরা গ্রামের এবিএম শফিউল্লার পুত্র এবং বুলবুল নীলফামারী জেলার পলাশপুর থানার রশিদুল ইসলামের পুত্র।
পুলিশ বলছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দু’টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্র আশিকুর আলম জানান, তার বাবা মতিঝিল জীবন বীমা করপোরেশন অফিসে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া থাকতেন।
এদিকে আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে বিমানবন্দর (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. কামরুল ইসলাম বাসস’কে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বুলবুল আহমেদ বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এলাকায় ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের মামাতো ভাই মোসলেম উদ্দিন জানান, বুলবুল এবং মোসলেম কাজের খোঁজে ঢাকায় আসেন। কাজ না পেয়ে বাড়িতে ফেরার পথে গতরাত সাড়ে ৮টার দিকে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হঠাৎ বুলবুল নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার জানান, সোমবার রাতে রাজধানীর আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছেন। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত মাসুদ ট্রাক চালক ছিলেন।
নিহত মাসুদ পরিবার নিয়ে মিরপুরে থাকতেন। তার বাড়ি ভোলায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট সময় : ১১:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩