ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাস্তা খোঁড়াখুঁড়ি ও মশার লার্ভার জন্য কারাদন্ডসহ জরিমানা ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের

  • আপডেট সময় : ১১:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অনুমোদন ছাড়া রাস্তা খুঁড়ে পানির সংযোগ নেওয়ায় একজনকে সাত দিন ও মশার লার্ভা পাওয়ায় অপর একজনকে তিন দিনের কারাদন্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)র ২টি ভ্রাম্যমাণ আদালত ।
অনুমোদন না নিয়ে রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেওয়ায় আজ বৃহস্পতিবার মো. শহিদুল ইসলামকে ৭ দিন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ডিএসসিসি’র আদালত।
ডিএসসিসি’র অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে বিনাশ্রম এই কারাদন্ড দিয়েছে। ঢাকা ডেমরা রোডের কাজলার ভাঙ্গা প্রেস এলাকার হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্মিত অনুমোদন ছাড়া একটি রাস্তা খনন করে নিজ বাসায় পানির সংযোগ নিয়েছিলেন শহিদুল ইসলাম।
এছাড়া ডিএসসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় হাজারিবাগ এলাকার নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে।
বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান গোল্ডেন হিলস এন্ড টেকনোলজি লিমিটেড নামের এ ঠিকাদারী প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে নির্মাণধিীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
এছাড়াও আজ ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে আরো ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সব অভিযানে সর্বমোট ৪০৯ টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাস্তা খোঁড়াখুঁড়ি ও মশার লার্ভার জন্য কারাদন্ডসহ জরিমানা ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের

আপডেট সময় : ১১:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪