ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ

রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত জাপান : প্রধানমন্ত্রীকে ফুমিও

  • আপডেট সময় : ১১:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বলেছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা প্রদানে তার সরকার প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, “আমি আবারও বলতে চাই যে জাপান এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে।”
ফুমিও বলেন, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বিশেষ করে উপকূলীয় দক্ষিণ অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে জেনে তিনি গভীরভাবে দুঃখিত। তিনি বলেন,“জাপান সরকারের পক্ষ থেকে, আমি নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” জাপানের প্রধানমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারের জন্য তার আন্তরিক শুভ কামনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের কাছে পাঠানো পৃথক এক বার্তায় তার জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বলেন, জাপান সর্বদা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। ইয়োকো বলেন,“আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বিশেষ করে, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।” তিনি ক্ষতিগ্রস্তদের এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্গঠনের জন্য আন্তরিক সহমর্মিতা ব্যক্ত করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত জাপান : প্রধানমন্ত্রীকে ফুমিও

আপডেট সময় : ১১:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪