ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

লুকাশেঙ্কো-ট্রাম্প চুক্তির অংশ হিসেবে বেলারুশ ৩১ জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে

  • আপডেট সময় : ১১:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশন আজ শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে তাদের ক্ষমা করা হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করে বেলারুশকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প।
চুক্তির বিনিময়ে, ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলোর জন্য যন্ত্রাংশ কিনতে ও সেবা নিতে পারবে।

লুকাশেঙ্কোর মুখপাত্র নাটালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টিভিকে জানান, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে অপরাধ সংঘটনকারী ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছেন।’

তিনি আরও বলেন, ইউক্রেনের অনুরোধে এই ক্ষমা প্রদান করা হয়েছে এবং এটি এসেছে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে হওয়া চুক্তির আওতায়।’

আইসমন্ট জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।’

আইসমন্টের বলেন, যেসব ইউক্রেনীয়র পরিচয় জানা যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে কিয়েভে হস্তান্তর করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লুকাশেঙ্কো-ট্রাম্প চুক্তির অংশ হিসেবে বেলারুশ ৩১ জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে

আপডেট সময় : ১১:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫