ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা ইরানের

  • আপডেট সময় : ১১:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান।

শনিবার ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড (খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স)-এর এক বিবৃতির বরাত দিয়ে তেহরান খেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘনের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ‘এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের অঙ্গীকার ভঙ্গের প্রথম প্রতিক্রিয়া; এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা বা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা বারবার ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা ইরানের

আপডেট সময় : ১১:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬