ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

শিক্ষাগুরু নগেন্দ্র ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল ছিলেন আদর্শ শিক্ষক, খ্যাতিমান নাট্যকার ও অভিনেতাসহ বহু গুণে গুণান্বিত একজন মানুষ। নানা প্রতিভার সুষম সম্মেলন ঘটেছে এ ক্ষণজন্মা ব্যক্তিত্বের মধ্যে।
আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক সম্পাদিত ‘আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল’ শীর্ষক স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
আলোচনা করেন গ্রন্থটির সম্পাদক সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক, সাবেক সচিব জি. এম. সালেহ উদ্দিন, অধ্যাপিকা খালেদা রায়হান রুবী, শিক্ষাগুরুর পুত্র ব্যাংকার বিশ্বনাথ পাল ও আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মোঃ সহিদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জে এম সাখাওয়াত হোসেন।
কে এম খালিদ আরো বলেন, ছাত্র-ছাত্রীসহ যারা শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পালের সংস্পর্শে এসেছেন, সবাই তার স্নেহ, মমতা ও ভালোবাসায় ধন্য হয়েছে। শেরপুরের একজন বরেণ্য ব্যক্তি শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
প্রতিমন্ত্রী পরে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষাগুরু নগেন্দ্র ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩