ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষার্থীদের পরমসহিষ্ণুতার গুণাবলী সম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

তিনি বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গবেষণা নৈপুণ্যের সম্মাননা স্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

এ সময় তিনি দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদেরকে জ্ঞানচর্চায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকারী অপশক্তি আবারো মাথাচাড়া দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট করে অস্থিরতা সৃষ্টি করছে। এই অপশক্তি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাসী না হয়ে দেশকে অস্থিতিশীল করে ‘৭৫-পরবর্তী সময়ে নিয়ে যেতে চাচ্ছে। এই সময় সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি ছাত্রলীগের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা উল্লেখ করে বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সত্যিকার কর্মদক্ষ, চৌকস হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এফ এম আব্দুল মইন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষককে তাদের গবেষণার স্বীকৃতি স্বরূপ ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শিক্ষক ডর্মেটরি ও ক্লাবভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়্যারম্যান প্রফেসর মো: জামাল নাসের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন ও সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩