ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

“শিকড়”

  • আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • / 812
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি- হাসিনা মরিয়ম:

নিশাচর ডাকে রাতে ঘুম ভাঙা করুণ আর্তনাদে,
ছপছপ পা ফেলে হেঁটে যায় হায়েনার পাল,
নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে
কোথাও ডেকে উঠে শিয়ালের দল,
তারপর আবার ঘুমোট নিরবতা
চারপাশটাকে ঝাপটে ধরে…
রাতজাগা ক্লান্তি ভর করে সমস্ত শরীরে..
নির্ঘুম রাত্রি কেটে যায় দিনের পর দিন..
দিন শেষে রাত হয় আসে আর একটি
ছমছম নিকষ অন্ধকার নির্ঘুম রাত…
অনুভবে আবেশে কোথাও ছড়িয়ে আছে মাটির সোদা গন্ধ..
ফিরে যেতে ইচ্ছে করে পেছনে ফেলে আসা
সবুজ পল্লবীতে ঢাকা গ্রামের মেঠোপথে..
নির্মল সুবাতাস ছড়িয়ে দেয় সমস্ত ইন্দ্রীয়তে..
পাখীর কলকাকলী নদীর ছলাৎ ছলাৎ শব্দে বেজে উঠে
কিশোরীর নূপুর নিক্কনের ছন্দময় রিনঝিন শব্দ…
হাত বাড়িয়ে ডাকে কেউ ভাটিয়ালীর সুরে
সবুজের স্নিগ্ধতায় ধান শালিকের কাছে..
যেখানে শিকড় আছে ..
আছে পরিচয়…

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“শিকড়”

আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮

কবি- হাসিনা মরিয়ম:

নিশাচর ডাকে রাতে ঘুম ভাঙা করুণ আর্তনাদে,
ছপছপ পা ফেলে হেঁটে যায় হায়েনার পাল,
নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে
কোথাও ডেকে উঠে শিয়ালের দল,
তারপর আবার ঘুমোট নিরবতা
চারপাশটাকে ঝাপটে ধরে…
রাতজাগা ক্লান্তি ভর করে সমস্ত শরীরে..
নির্ঘুম রাত্রি কেটে যায় দিনের পর দিন..
দিন শেষে রাত হয় আসে আর একটি
ছমছম নিকষ অন্ধকার নির্ঘুম রাত…
অনুভবে আবেশে কোথাও ছড়িয়ে আছে মাটির সোদা গন্ধ..
ফিরে যেতে ইচ্ছে করে পেছনে ফেলে আসা
সবুজ পল্লবীতে ঢাকা গ্রামের মেঠোপথে..
নির্মল সুবাতাস ছড়িয়ে দেয় সমস্ত ইন্দ্রীয়তে..
পাখীর কলকাকলী নদীর ছলাৎ ছলাৎ শব্দে বেজে উঠে
কিশোরীর নূপুর নিক্কনের ছন্দময় রিনঝিন শব্দ…
হাত বাড়িয়ে ডাকে কেউ ভাটিয়ালীর সুরে
সবুজের স্নিগ্ধতায় ধান শালিকের কাছে..
যেখানে শিকড় আছে ..
আছে পরিচয়…

বিডিসংবাদ/এএইচএস