ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

শেরপুরের ঝিনাইগাতীতে মা সমাবেশ

  • আপডেট সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আজ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয়ের হলরুমে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে এ মা সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অভিভাবক ডা. সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিদ্যালয়ের কল্যাণ সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরন্নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সহ-সভাপতি ফজিলা খাতুন শারমিন, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। সমাবেশ শেষে শ্রেণিভিত্তিক ১০জন করে মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে মা সমাবেশ

আপডেট সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩