ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী

সকল ধর্ম ও মতাদর্শের মানুষদের নিয়ে আকাঙ্ক্ষার রেইনবো জাতি গড়ে তুলতে চাই: ফখরুল

  • আপডেট সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল ধর্ম ও মতাদর্শের মানুষদের নিয়ে আমাদের আকাঙ্ক্ষার রেইনবো জাতি গড়ে তুলতে চাই।
আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আশাবাদী, কিছু সংখ্যক সন্ত্রাসী, কোন দলের নয়। এরা যতই চেষ্টা করুক তারা এই দেশের সম্প্রীতির বন্ধন, সৌহার্দ্য নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে অনেক চেষ্টা করে সম্প্রীতি, সৌহার্দ্য বিনষ্ট করতে পারেনি। সকল ধর্মের ও মতের মানুষদের নিয়ে আমাদের আকাঙ্খার রেইনবো জাতি গড়ে তুলবো।’
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত বলেন, বাংলাদেশের বর্তমান ক্লান্তিকালে আমরা দেশের বিরাজমান পরিস্থিতি তুলে ধরেছি। আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা বাঁচতে চাই। আমরা গণতান্ত্রিকভাবে নানা দলের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এ দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সামনে তুলে ধরতে চাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা কয়েকটি দাবি তুলে ধরেছি, দল ক্ষমতায় গেলে বিএনপি এটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন মহাসচিব। আমরা এখন থেকে অতীতের সব ভুলে গিয়ে সবাই একসাথে কাজ করবো।
মতবিনিময় সভায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধি দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সকল ধর্ম ও মতাদর্শের মানুষদের নিয়ে আকাঙ্ক্ষার রেইনবো জাতি গড়ে তুলতে চাই: ফখরুল

আপডেট সময় : ১০:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪