ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ৯ মার্চ, ২০২৩ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সবকিছুর মতো সাংস্কৃতিক কর্মকান্ড এগিয়ে চলছে। নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ আয়োজিত “তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে একসময় আমাদের সংস্কৃতিকে চেপে ধরা হয়েছিল। এখন আর সে সময় নেই। সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মধ্যে থাকতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম এবং আহবায়ক হাবিব তাড়াশী।
‘শিল্পে মননে মুক্তিযুদ্ধ’ এই শ্লোগানকে ধারন করে ৯ থেকে ১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাঙলা কলেজ যুব থিয়েটারের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে থিয়েটার উৎসব চলবে। দেশের ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে অংশ নিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অপপ্রচার চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। এরপরেও সরকার থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০০১ সালে বিএনপি জামাত জোট সে বলয়কে বাড়তে দেয়নি। তারা হত্যা, গুম, খুন, দুর্নীতি, লুটেরা, শায়খ আব্দুর রহমান, হাওয়া ভবন, গ্রেনেড হামলা, বলয় তৈরি করেছিল। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাংস্কৃতিক বলয় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ ধরনের উৎসব তরুণদের মধ্যে বিরাট জাগরণ তৈরি করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩