ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

সাধারণ ক্ষমা ঘোষণার পর নির্বাসনে থাকা ভেনেজুয়েলাবাসীরা দেশে ফিরতে পারবে

  • আপডেট সময় : ০১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল সোমবার ঘোষণা করেছেন, নতুন সাধারণ ক্ষমা আইন পাশ হওয়ার পর নির্বাসনে থাকা ভেনেজুয়েলাবাসীরা দেশে ফিরে আসতে পারবেন।

সাধারণ ক্ষমা ঘোষণার ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন কারাগারে বন্দিদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমি আপনাদের জানাচ্ছি ভেনেজুয়েলার দরজা আপনাদের জন্য এবং তাদের জন্য খোলা যারা এই ক্ষত থেকে নিরাময়ের এই প্রক্রিয়ায় ফিরে আসতে চান।’

ভেনেজুয়েলার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। যা বিশ্বের অন্যতম বৃহত্তম স্থানচ্যুতি সংকট। চরম দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধের অভাব রয়েছে দেশেটিতে। রাজনৈতিক দমনের কারণে অনেক বিরোধী নেতা নির্বাসনে আছেন।

গতকাল সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পূর্বে অবস্থিত রোডিও আই কারাগার থেকে অন্তত ৩০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ফলে, তাদের অপেক্ষমাণ আত্মীয়দের মধ্যে আনন্দের দৃশ্য দেখা গেছে।

কারাগার থেকে মুক্তি পেয়ে গ্রিসিয়া আরানা দৌড়ে এসে তার স্বামী রেইনার্ডো মরিলোর কোলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।

তিনি মুক্তি পাওয়ার আনন্দে এএফপিকে বলেন, ‘আমি এমনটাই স্বপ্ন দেখেছিলাম।’

কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকেই কারাগারের গেট পেরিয়ে বের হওয়ার সময় ‘আমরা মুক্ত’ বলে আনন্দে চিৎকার করেন।

মুক্তিপ্রাপ্ত বন্দীদের একজন লুইস ভিয়েরা এএফপিকে বলেন, ‘আমরা সম্পূর্ণ মুক্ত, কোনও বিধিনিষেধ ছাড়াই।’ তাকে ১৩ মাস ধরে আটকে রাখা হয়েছিল।

একই সাথে, দেশটির কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে কারাগারে বন্দী মাদুরোর মুক্তির দাবি করেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অবিলম্বে মুক্তি দাবি করেন।

গত ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভিযানে মাদুরো এবং তার পত্নীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কে কারাগারে বন্দি এবং মাদক পাচারের অভিযোগে বিচার শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন।

৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ঘোষণা করেছেন যে, তিনি একজন ‘যুদ্ধবন্দী’।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থাকে বলেন, গত ৩ জানুয়ারি ২০২৬ চিহ্নিত হলো একটি অত্যন্ত গুরুতর ঘটনার দিন হিসেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক অভিযানের কারণে ওই দিন ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাধারণ ক্ষমা ঘোষণার পর নির্বাসনে থাকা ভেনেজুয়েলাবাসীরা দেশে ফিরতে পারবে

আপডেট সময় : ০১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬