ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

সারাদেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের সব জায়গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দেশের কোথাও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।

কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মূল, জুলাই হত্যাকাণ্ডের মামলা ও তদন্তের অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।

উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবাইকে সতর্ক থেকে এর পবিত্রতা রক্ষা করতে হবে।

তিনি বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে এবং সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫