সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির অভিযোগ
- আপডেট সময় : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 7
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘটা এই ধ্বংসযজ্ঞের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন সালমান। ভিডিওতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের শিল্প ও বিনোদন অঙ্গনে তার এই স্টুডিওটি ছিল অনন্য। এখন সেই স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশের আর্টস, কালচার, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে এটাই ছিল একমাত্র এমন উদ্যোগ…মানে এফডিসিতেও এগুলা নাই।
সালমানের অভিযোগ, যারা এই হামলা চালিয়েছে তারা সম্ভবত এর মালিকানার বিষয়টি জানত না। তিনি বলেন, মূলত প্রপার্টির মালিকের সঙ্গে চাঁদাবাজিকে কেন্দ্র করে কোনো বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয়ভাবে তিনি শুনেছেন যে, মালিকের কাছে চাঁদা চাওয়া হয়েছিল, যার জের ধরে হামলাকারীরা সেখানে তাণ্ডব চালিয়েছে। সালমান আরও উল্লেখ করেন, তার জানা মতে হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত ছিল। তবে এ ধরনের চাঁদাবাজির ঘটনাকে তিনি বাংলাদেশের নিয়মিত বাস্তবতা হিসেবে অভিহিত করেন। পরে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। হামলা প্রসঙ্গে গণমাধ্যমকে সালমান মুক্তাদির বলেন, ‘আমাকে বলেছে যে, চাঁদা দেয়নি এজন্য। বাট আমি পড়ছি অ্যাজ এ নরমাল সিটিজেন হিসেবে।…আমাদের এখানকার যে ল্যান্ড ওনার উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে— চাঁদা চেয়েছে বা সামথিং। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালমান বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা ব্যক্তিগত সুরক্ষা ছাড়া কাজ করা কতটা কঠিন, এই হামলার মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, যারা কোনো দলের তোষামোদ করেন না বা সিকিউরিটি টাকা দিয়ে কিনতে পারেন না, তাদের ওপর এমন পরিস্থিতিই নেমে আসে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার ইচ্ছা নেই তার। বাংলাদেশের আইনের ওপর তার অনাস্থার কথা জানিয়ে তিনি বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার্থে একটি মামলা করার কথা ভাবছেন তিনি। সালমান আরও বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে যদি আপনি কিছু করতে চান এবং এইটা করার সময় যদি আপনি কারো তোষামোদ না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো দলকে ফলো না করেন, আপনি যদি সিকিউরিটি টাকা-পয়সা দিয়ে ক।
এদিকে ঘটনাটি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখল সংক্রান্ত বিরোধের জের ধরে ইসিবি চত্বরের ওই অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ছোরাসহ দুই ব্যক্তিকে আটক করে। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













