সংবাদ শিরোনাম ::
সিএমপির ১১ থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু
- আপডেট সময় : ১১:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / 153
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ১১ টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। আগামীকাল থেকে আরো তিনটি থানার কার্যক্রম শুরু হবে।
সিএমপির জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। আগামীকাল থেকে হালিশহর, ডবলমুরিং ও কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) থানার কার্যক্রম নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে। এছাড়া, নিউমুরিং ফাঁড়িতে ইপিজেড থানার কার্যক্রমও সীমিত পরিসরে শুরু করা হবে। এছাড়া, পতেঙ্গা থানার কার্যক্রম শুরু করার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস
























